২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বিএনপি দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০, ভাংচুর, বোমবাজি, লুটপাট

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে একই স্থানে সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার বিকালে বিএনপি’র দু’দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 08:15 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্থানীয় এমপি শহিদুজ্জামান বেল্টু সমর্থিত বিএনপি নেতা-কর্মীরা এবং জিয়া পরিষদ নেতা শফিকুল ইসলাম টুটুলের পক্ষ থেকেও একই সময়ে কালীগঞ্জ বাসস্ট্যাণ্ডে সমাবেশ আহ্বান করা হয়। এ নিয়ে দু’দলের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে প্রশাসন থেকে স্থান পরিবর্তন করে এমপি পক্ষীয়দের সমাবেশ বাসস্ট্যাণ্ডে এবং টুটুলপক্ষীয়দের সমাবেশ কেডিসি সার গোডাউন মাঠে নির্ধারণ করা হয়।

সুত্র জানায়, শুক্রবার বিকাল ৪টার দিকে এমপির দলের লোকজন টুটুলের সমাবেশস্থল গোডাউন মাঠে হামলা চালায়। এসময় তারা মঞ্চ ভাংচুর, লোকজনকে মারধর এবং মটরসাইকেল ও ট্রাক ভাংচুর করে।

অপরদিকে টুটুলের লোকজনও পাল্টা হামলা করে বাসস্ট্যাণ্ডে গিয়ে ওই সমাবেশে হামলা চালায় এবং প্যাণ্ডেল ভাংচুর, অগ্নি-সংযোগ এবং একধিক বোমা বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের মধ্যে আয়নাল, আরিফ, রোচি ও ফয়সালের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়।