২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোশেফ ক্রাউলি ২১ ফেব্রুয়ারি ঢাকা আসছেন

মার্কিন কংগ্রেসম্যান ও কংগ্রেসে বাংলাদেশ ককাসের কো- চেয়ার জোশেফ এফ ক্রাউলি তিন দিনের অনানুষ্ঠানিক সফরে ২১ ফেব্রুয়ারি ঢাকা আসছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 04:26 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সফরকালে ক্রাউলি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবেন এবং ঢাকেশ্বরী মন্দির ও বকশিবাজারে আহমদীয়া কমপ্লেক্স পরিদর্শন করবেন। এছাড়াও তিনি আর্চ বিশপ পলিনাসের সাথে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সাথেও তার সাক্ষাৎ করার সম্ভাবনা রয়েছে।