কিশোরগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারিরা কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে। এর ফলে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এ তিনটি জেলা অন্ধকারে ডুবে আছে।
বিদ্যুৎ কেন্দ্রটির সিবিএ সাধারণ সম্পাদক এনামুল হক বৃহস্পতিবার একদল এলাকাবাসীর হাতে লাঞ্ছিত হওয়ার পর কেন্দ্র্রের কর্মচারিরা জড়ো হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় এবং কেন্দ্রের পরিচালক শহিদুর রহমানকে ঘেরাও করে রাখে।
হামলাকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা না হলে কর্মকর্তা-কর্মচারি এবং সিবিএ আরো কঠোর পদক্ষেপ নেবে বলে হুমকি দিয়েছে।
