‘প্রথম আলো’ সম্পাদক, প্রকাশকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের দায়ের করা মানহানির মামলায় দৈনিক প্রথম আলো প্রত্রিকার সম্পাদক ও প্রকাশকের বিরুদ্ধে বৃহস্পতিবার ঢাকার সিএমএম আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
“রাজারবাগ পুলিশ কমপ্লেক্স নির্মাণে পূর্তমন্ত্রীর আপত্তি” শিরোনামে ৫ জানুয়ারি প্রকাশিত প্রথম আলোর খবরে ক্ষুব্ধ হয়ে ২ ফেব্রুয়ারি ঢাকার সিএমএম আদালতে সশরীরে হাজির হয়ে মন্ত্রী মীর্জা আব্বাস পত্রিকার প্রকাশক, সম্পাদক ও রিপোর্টরের বিরুদ্ধে মানহানির মামলা করেন।
মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সমন জারি করা হয়। বৃহস্পতিবার মামলার ধার্যকৃত তারিখে অভিযুক্তরা আদালতে হাজির না হলে ম্যাজিষ্ট্রেট মিজানুর রহমান তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
সমন জারির পর ১৫ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত কেউ আদালতে হাজির না হলে আদালত থেকে ১৯ মার্চ মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়।
