২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখন পর্যন্ত দেশের কোথাও সার সংকট দেখা যায়নি: মতিউর রহমান নিজামী

শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী বৃহস্পতিবার সংসদে বলেছেন দেশের কোথাও এখন পর্যন্ত কোনো সার সংকট দেখা যায়নি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 06:45 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

কুমিল্লা-৯ আসন থেকে নির্বাচিত সাংসদ মনিরুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি বিভিন্ন সার কারখানার গুদামে ৬০ হাজার ৩শ’ ২০ মেট্রিক টন এবং বাফার গুদামে ১ লাখ ৯৩ হাজার ৮শত ৪৪ মেট্রিক টনসহ মোট ২ লাখ ৫৪ হাজার ১ শ’ ৬৪ মেট্রিকটন ইউরিয়া সার মজুদ রয়েছে।

সংসদে অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে সরকারিভাবে পরিচালনাধীন ছয়টি ইউরিয়া সার কারখানায় সাম্ভব্য উৎপাদনের পরিমাণ প্রায় ১৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন, এর বিপরীতে চলতি অর্থবছরে দেশে ইউরিয়া সারের চাহিদার পরিমাণ ২৮ লাখ মেট্রিক টন।

অন্যদিকে দেশের একটি টিএসপি সার কারখানায় উৎপাদনের পরিমাণ ৫৫ হাজার মেট্রিক টন এবং এসএসপি উৎপাদনের পরিমাণ ১ লাখ ৩৫ হাজার মেট্রিকটন। এর বিপরীতে টিএসপি সারের চাহিদার পরিমাণ চার লাখ মেট্রিক টন।