২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরের আওয়ামী লীগ নেতা রেজোয়ান হোসেনের ইন্তেকাল

শেরপুর জেলার সদর উপজেলার কামারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজোয়ান হোসেন বাবুল বুধবার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট হাসপাতালে ইন্তেকাল করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 04:10 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আওয়ামী লীগ সভানেত্রী এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা শেক হাসিনা বৃহস্পতিবার এক বিবৃতিতে তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিববারের প্রতি গভীর সমবেদনা জানান।