২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের জের, অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট শুরু

হবিগঞ্জে দুইটি গ্রামবাসীর মধ্যে বুধবারের সংঘর্ষের জের হিসেবে বৃহস্পতিবার থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 12:30 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ওই সংঘর্ষের ঘটনায় প্রতিপক্ষের হামলায় জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ও স্থানীয় ইউপি চেয়ারম্যান সজীব আলী আহত হন। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়।

পরিবহন ধর্মঘটের কারণে বৃহস্পতিবার জেলা থেকে কোথাও কোন বাস ছেড়ে যায়নি।

সকাল ১১টা থেকে জেলার শায়েস্তাগঞ্জ ট্রাফিক মোড়ে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনয়নের সভাপতি ও প্রাত্তন পৌর চেয়ারম্যান শহীদ চৌধুরীর সভাপতিত্বে বিক্ষব্ধ পরিবহন শ্রমিকদের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশে শ্রমিক নেতারা হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করা না হলে আরো কঠোর কর্মসূচী দেওয়ার ঘোষণা দেন।

বুধবার জেলার উমেদনগর ও পাথারিয়া গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত ভয়াবহ সংঘর্ষে দুইজন নিহত ও শতাধিক আহত হয়। আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশংকাজনক।

এ নিয়ে এলাকায় এখনও চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিডিআর মোতায়েন করা হয়েছে।