২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাক-টেম্পু সংঘর্ষে বিএনপি নেতা নিহত, ৪ জন আহত

বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ডের কাছে দ্রুতগতির একটি ট্রাকের সাথে টেম্পুর ধাক্কায় একজন বিএনপি নেতা নিহত এবং চারজন আহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2006, 12:00 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-০৫০৭) বাসস্ট্যান্ডের কাছে একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে টেম্পু যাত্রী শাজাহানপুর থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম রাজু (৪২) ঘটনাস্থলেই নিহত হন। এতে আরো চার যাত্রী আহত হয়।

আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ট্রাক চালক পরেশ চন্দ্র রায়কে (৩৮) স্থানীয় জনগণ আটক করে পুলিশে দিয়েছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের হয়েছে।

নিহত রাজু একই উপজেলার সাজাপুর শাহপাড়া গ্রামের মৃত আবুল শাহের ছেলে বলে জানা গেছে।