সংসদে মওদুদকে থামিয়ে দিলেন মান্নান ভুঁইয়া
জাতীয় সংসদের চলতি অধিবেশনে বুধবার সরকারের আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ বিরোধী দলের সাংসদদের ব্যক্তিগত আক্রমণের জবাব দেয়ার চেষ্টা করলে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া তাকে চুপ থাকার নির্দেশ দেন।
আইনমন্ত্রীর র অতীত নিয়ে বিরোধী দলের সাংসদরা তার প্রতি ব্যক্তিগত আক্রমণ করলে মওদুদ রেগে গিয়ে তার জবাব দেয়ার চেষ্টা করলে মান্নান ভুঁইয়া তাকে চুপ থাকার নির্দেশ দেন।
বিরোধী দলের সাংসদদের ব্যক্তিগত আক্রমণের জবাব দিতে মওদুদ স্পিকারের কাছে ফ্লোর চাইলেও ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী তাকে ফ্লোর দেননি।
পরবর্তীতে ডেপুটি স্পিকারকে লক্ষ্য করে মান্নান ভুঁইয়া বলেন, আপনি বিরোধী দলের ভয়ে ভীত। জাতীয় সংসদের কার্যবিধি অনুযায়ী সংসদ অধিবেশন পরিচালনা করুন।
