২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এক বৃদ্ধকে শ্বাসরোধ করে হত্যা

চট্টগ্রামে বুধবার সকালে দুর্বৃত্তরা এক বৃদ্ধকে হত্যা করে লাশ সারসন রোড এলকায় পুঁতে রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 09:14 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট নিহত কে নুর করপোরেশনের জিটি সরকার শফিকুল ইসলাম (৬৬) হাটহাজারি উপজেলার ফটিক গ্রামের বাসিন্দা।

পুলিশ ও করপোরেশন সূত্র জানায়, শফিকুল ইসলাম রাত ১০ টায় মেহেদীবাগের অফিস থেকে খাতুনগঞ্জের অফিসে পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়ার পথে নিহত হন।

পুলিশ বুধবার সকাল সাড়ে সাতটায় তার লাশ উদ্ধার করে। তার গলায় কাটা দাগ ছিল।

পুলিশের ধারণা, ব্যবসায়িক লেনদেনের কারণে তাকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে শফিকুল ইসলামের পুত্র নাজমুল ইসলাম একটি মামলা দায়ের করেছেন।