২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইল এবং ব্রাহ্মণবাড়িয়ায় মাটি চাঁপা পড়ে ২ শ্রমিক নিহত

নড়াইল এবং ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার পৃথক ঘটনায় মাটি চাঁপা পড়ে দু’জন শ্রমিক নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 07:16 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নিহতদের এক জন ইউসুফ (৩৮) নড়াইল সদর উপজেলার ভবানীপুরের বাসিন্দা এবং অপরজন জলিল মিয়া শহরতলী ঘাটুরা গ্রামের মৃত আবদুল হাসিমের পূত্র।

নড়াইল প্রতিনিধি প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, নড়াইল- কালিয়া সড়কের ভবানীপুরে বিকাল সাড়ে ৪টায় নব নির্মিত একটি ব্রিজের পাশে মাটি কাটার সময় ইউসুফ ও খাজা নামে দুই শ্রমিক মাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলে ইউসুফের মৃত্যু হয়। আহত খাজাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, শহরের তিতাস নদীর পূর্ব পাড়ে কে এন্ড কোং ব্রিক ফিল্ডে গ্যাস লাইনের জন্যে মাটির কাটার সময় জলিল মিয়ার উপর মাটি চাঁপা পড়ে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।