২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী পালনের আহ্বান

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এমএজি ওসমানির মৃত্যবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালনের আহবান জানানো হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 07:06 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সিলেট বিভাগ উন্নয়ন সংগ্রাম পরিষদ বুধবার এক বিবৃতিতে বলে, বৃহস্পতিবার ওসমানীর ২২তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় মর্যাদায় পালন করা হোক।

সিলেট বিভাগের উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি অ্যাড. আবেদ রাজা ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নাজ যুক্ত বিবৃতিতে আরো জানান, ওইদিন বিকেল ৩টায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স হলে এক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।