২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্তমানে প্রশাসনের বিভিন্ন স্তরে ১,৭১,৬৯৩ টি পদ শূন্য

বর্তমান সরকারের আমলে প্রশাসনের বিভিন্ন স্তরে এক লাখ ৪৪ হাজার ২১৩ টি শূন্য পদে লোক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও বর্তমানে বিভিন্ন স্তরে এক লাখ ৭১ হাজার ৬৯৩ টি পদ শূন্য রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বুধবার জাতীয় সংসদে সংস্থাপান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ব্যারিস্টার এম আমিনুল হক একথা জানান।

বিএনপির সাংসদ আলী আজগর লবির প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, শূন্য পদগুলোর মধ্যে ৫ হাজার ৫৬৫ টি প্রথম শ্রেণীর, ১৮ হাজার ৯৯৬ টি দ্বিতীয় শ্রেণীর, ৮৮ হাজার ৪৫২ টি তৃতীয় শ্রেণীর এবং ৩৮ হাজার ৩১১ টি চতুর্থ শ্রেণীর।

যেসব পদ ইতোমধ্যে পূরণ করা হয়েছে এর মধ্যে ২১ হাজার ৫১ টি প্রথম শ্রেণীর, তিন হাজার ৬৪৬ টি দ্বিতীয় শ্রেণীর, এক লাখ চার হাজার ৭১৪ টি তৃতীয় শ্রেণীর এবং ১৪ হাজার ৮০২ টি চতুর্থ শ্রেণীর।

রুস্তম আলী ফরাজীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে তিনজন সচিব পর্যায়ের কর্মকর্তা বিভিন্ন দপ্তরে প্রেষণে রয়েছেন। এরা হচ্ছেন, প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য আজিজুল ইসলাম, রাষ্ট্রদূত (এ গ্রেড) আবুল কাশেম ও রাষ্ট্রদূত (এ গ্রেড) হেদায়েতুল ইসলাম চৌধুরী।