২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভৈরবে র‌্যাবের হাতে ২ মণ গাঁজাসহ ১২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বুধবার সকালে র‌্যাব-৯ (সিলেট) এর ভৈরব ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব-ময়মনসিংহ মহাসড়কের কিশোরগঞ্জ সদর থানার লতিফপুর নামক স্থান থেকে দুই মণ গাঁজাসহ ১২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভৈরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 03:57 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

র‌্যাব জানায়, র‌্যাবের মেজর শাব্বিরের নেতৃত্বে একটি টিম বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাসষ্ট্যান্ড এর একটি হোটেল থেকে দুই মাদক ব্যবসায়ী মো. লিটন (২৪) ও জাকারিয়াকে (২৬) আটক করে।

জিজ্ঞাসাবাদে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সিলেট থেকে ময়মনসিংহগামী সাবেরী এবং শাহজালাল নামে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই মণ গাঁজাসহ আরও ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। আটককৃত গাঁজার আনুমানিক মূল্য ৪ লাখ টাকা বলে র‌্যাব জানিয়েছে।

গেপ্তারকৃতরা হলো, এমরান (১৮), মোজালক (৪২), কাশেম (২৬), আল-আমিন (১৯), কাউসার (১৮), একাব্বর আলী (৪৫), ওসমান গণি (২৫), হাসান আলী (৪৫), আঃ কুদ্দুছ (৫৫) ও রফিক (৪৫)।