২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে নলছিটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৫০

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার গোসারঘাট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং ৫০ জন আহত হয়েছে। পুলিশ বুধবার একথা জানায়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 02:17 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নিহতদের মধ্যে যে চারজনের পরিচয় পাওয়া গেছে, তারা হচ্ছে-মনিরুল ইসলাম হাওলাদার (১৩), মজিবর (৩০), ফরিদ (৩২) এবং জুয়েল (১৫)। তাদের সবার বাড়ি পটুয়াখালীতে।

পুলিশ এবং প্রত্যদর্শীরা জানায়, ফরিদপুর থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী যাত্রীবাহী বাসের সাথে পটুয়াখালী থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি ট্রাকের মঙ্গলবার রাতে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে ২২ জনকে আশঙ্কাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ফরিদপুরের আটরশির ওরস শরীফ শেষে পটুয়াখালী ফেরার পথে বাসটি দুর্ঘটনায় পতিত হয়।