আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে
আওয়ামী লীগসহ ১৪ দলের ডাকে সারাদেশে বুধবার সকাল থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল পালিত হচ্ছে।
সার, তেলসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, তত্ত্বাবধায়ক সরকার সংস্কার এবং নির্বাচন কমিশন গঠনের দাবিতে বিরোধী দল এই হরতাল আহবান করে।
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি এবং ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রহসনের নির্বাচনের নিন্দা জানিয়েও এই হরতাল ডাকা হয়।
রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ, রাসেল স্কোয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।
১৪ দলের সমর্থকরা সকালে হরতালের সমর্থনে মিছিল বের করছে।
রাস্তাঘাটে যানবাহন তুলনামুলকভাবে কম চলাচল করতে দেখা যায়। তবে রিক্সা যথারীতি চলাচল করছে।
দেশের বিভিন্ন স্থানে দূরপাল্লার বাস রাজধানীর বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি।
পল্টন ময়দান থেকে ৫ ফেব্রুয়ারি সমাবেশ থেকে এই হরতালের কর্মসূচী ঘোষণা করা হয়।
পুলিশ জানায়, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে আট হাজার পুলিশ, বিডিআর এবং দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
