২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে স্ত্রীকে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিম গোপিনাথপুর গ্রামে মঙ্গলবার স্ত্রী মরিয়ম বেগম (৩০)কে পিটিয়ে হত্যা করেছে এসালত মন্ডল ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 09:48 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

পুলিশ জানায়, এসালত তার দ্বিতীয় স্ত্রী বাহারুন নেসাকে নিয়ে মরিয়মকে বেদম প্রহার ও নির্যাতন চালালে এক পর্যায়ে তার মৃত্যু হয়।

নিহতের মা শাকিরা বেগম বলেন, যৌতুকের জন্য এসালত তার মেয়েকে হত্যা করেছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

এ ব্যাপারে মামলা করা হলেও এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।