চট্টগ্রামে ও উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মৃদু ভূমিকম্প
উত্তরাঞ্চলের দিনাজপুর, রংপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এবং রাজশাহীর বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দিনাজপুরে ১৫-২০ সেকেন্ড স্থায়ী ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয় এবং ১৪ জন আহত হয়।
বিডিনিউজের দিনাজপুর প্রতিনিধি জানান, সকাল ৭টায় ভূমিকম্প অনুভূত হলে স্থানীয় লোকজন আতঙ্কে ছুটাছুটি শুরু করে। স্থানীয়রা জানায়, ভূমিকম্পের কারণে পুকুর এবং জলাশয়ের পানি ফুলে ওঠে।
এছাড়া রাজশাহী, ঠাকুরগাঁও এবং নীলফামারীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি।
ভোরে রংপুর ও আশপাশ এলাকায় মৃদু ভূ-কম্পন অনুভূত হয়। ভোর ৬.৫৪ মিনিটে এ ভূ-কম্পনে স্থায়ী ছিল ৮/১০ সেকেন্ড। এ সময় অধিকাংশ লোকজন ঘুমিয়ে থাকা লোকজন ঘর ছেড়ে রাস্তায় চলে আসে।
বিডিনিউজ চট্টগ্রাম প্রতিনিধি জানান, সকালে ৫ দশমিক ৯ রিখটার স্কেলে মাঝারি ধরনের ভূমিকম্প অনূভূত হয়। এতে বন্দর বন্দরনগরী ও এর আসেপাশের এলাকা কেপে ওঠে। আবহাওয়া দফতর জানায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো বন্দর নগরী থেকে ৬১৯ কিলোমিটার বাইরে।
