চিনির মূল্য বৃদ্ধির জন্য আন্তর্জাতিক বাজারমূল্য দায়ী: বাণিজ্য মন্ত্রী
বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী চিনির মূল্য বৃদ্ধির জন্যে আন্তর্জাতিক বাজারে এর মূল্য বৃদ্ধিকেই দায়ী করেছেন।
বিএনপির সাংসদ নূরুল হুদার এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী মঙ্গলবার জাতীয় সংসদে এ তথ্য জানান।
তিনি বলেন, বিশ্বের বৃহৎ চিনি উৎপাদনকারী দেশ ব্রাজিল উৎপাদন ও সরবরাহ অর্ধেক কমিয়ে দিয়েছে। ফলে বিশ্ব বাজারে চিনির দাম ১৯৭ ডলার থেকে বেড়ে ৪৫০ ডলারে দাঁড়িয়েছে।
তিনি আরো জানান, চিনি আমদানীর ক্ষেত্রে বর্তমানে প্রচলিত শুল্ক কমানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।
