যশোরে বিআরডিবি কর্মচারির টাকা নিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক
যশোরের মনিরামপুর উপজেলায় মঙ্গলবার সকালে বিআরডিবি নামক সংগঠনের কামরুন্নাহার শিউলির এক লাখ ৬৩ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে ছিনতাইকারী।
পুলিশ জানায়, শিউলি সোনালী ব্যাংক শাখা থেকে টাকা তুলে অফিসের দিকে যাওয়ার সময় খোকন নামের এক ছিনতাইকারী টাকা ছিনিয়ে নিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় চিৎকার শুনে লোকজন ছুটে এসে ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে।
শিউলি তার টাকা ফেরত পেয়েছেন। ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
