২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার চার্জশিট গৃহীত, পলাতক ৫ আসামির বিরুদ্ধে হুলিয়া জারি

ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার নিহত সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার চার্জশিট গৃহীত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

আদালত সূত্র জানায়, মামলার পলাতক পাঁচ আসামির নামে হুলিয়া জারি করা হয়েছে এবং মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ১ মার্চ।

পলাতক পাঁচ আসামী হচ্ছে, আসিফ ইমরান, কাজী মুরাদ, আসিফ ইমতিয়াজ বুলু, জাহিদ খান ও কামরুল ইসলাম আপন। এছাড়াও মামলার চার আসামীর জামিনের আবেদন ম্যাজিস্ট্রেট আদালতে নামঞ্জুর করা হয়।

গত ২২ জানুয়ারি কোতয়ালী থানা পুলিশ নিহত সাংবাদিক গৌতম দাস হত্যা মামলায় দশজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করে। এর আগে ৩০ জানুয়ারি চার্জশিট পর্যালোচনার তারিখ ধার্য থাকলেও অভিযুক্ত এক আসামী জজকোর্টে জামিনের আবেদন জানালে মামলার নথিপত্র জজকোর্টে পাঠানো হয় এবং ১৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়। সে অনুযায়ি মঙ্গলবার ফরিদপুরের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জসীমউদ্দিন খানের আদালতে চার্জশিট দাখিল করা হলে আদালতে তা গৃহীত হয়।

মামলায় অভিযুক্ত ১০ আসামির মধ্যে এ পর্যন্ত পাঁচ আসামী গ্রেপ্তার হয়েছে।