২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার চান্দখালী বাজারে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী বাজারে সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 05:38 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ব্যবসায়ীরা জানান, রাত সাড়ে ১১ টার দিকে আনসার আলীর কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বস্ত্র, টিন ও মুদি দোকানসহ ১১ টি দোকানের মালামাল ভস্মীভূত হয়ে যায়।

বরগুনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে কমপক্ষে নয়জন আহত হয়েছে।

মঙ্গলবার সকালে বরগুনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিরূপনের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।