আইনজীবী সমিতির নির্বাচনের কারণে বরিশাল নগরী হরতালের আওতামুক্ত ঘোষণা
বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনের কারণে মঙ্গলবারের ১৪ দলের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল বরিশাল নগরীতে পালিত হচ্ছে না।
১৪দল বরিশাল সমন্বয় কমিটির সমন্বয়ক অ্যাড. শওকত হোসেন হিরন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হরতাল না পালনের এ ঘোষণা দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারে সেজন্যে বরিশাল নগরী হরতালের আওতামুক্ত ঘোষণা করা হয়েছে।
