২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গামাটিতে আগুনে পুড়ে ৪৮টি দোকান-পাট ছাই

রাঙ্গামাটি শহরের মানিকছড়ি বাজারে মঙ্গলবার ভোরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৮টি দোকান ও বসত বাড়ি ভস্মিভূত হয়েছে। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 03:52 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

স্থানীয়দের ধারণা, আগুনে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।

এদিকে দমকল কর্মকর্তা মোহাম্মাদ ফরিদ দাবি করেছেন, ওই এলাকায় প্রাথমিক তদন্তে ২২টি কাঁচা দোকান ও চারটি কাঁচা বসতবাড়ি পুড়ে গেছে এবং ক্ষতির পরিমান পাঁচ লাখেরও বেশী টাকা।

স্থানীয় লোকজন ও ফায়ার ব্রিগেডের কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।