২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রৌমারী ও হিলি সীমান্তে উত্তেজনা, বিডিআর-বিএসএফ টহল জোরদার

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে কৃষকদের লক্ষ করে বিএসএফ’র গুলি এবং দিনাজপুরের হিলি সীমান্তে রাস্তা নির্মাণের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 02:47 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সীমান্ত এলাকাবাসী সূত্র মঙ্গলবার জানায়, রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশী কৃষকদের লক্ষ করে সোমবার সকালে ১০ রাউন্ড গুলি ছুঁড়ে। এলাকাবাসী বিষয়টি বিডিআর’র ৩৯ ব্যাটালিয়নের খেয়ারচর বিওপিকে অবগত করে।

এ ঘটনার পর ওই সীমান্তে বিডিআর-বিএসএফ টহল জোরদার করেছে এবং এলাকার ইরি-বোরো চাষ কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

এদিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে একটি রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বিডিআর-বিএসএফ’র মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।