২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

কুষ্টিয়া সদর উপজেলার মাজিলা শেখপাড়া বাজারের কাছে চরমপন্থীরা স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে। পুলিশ মঙ্গলবার একথা জানায়।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 11:08 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নিহত আওয়ামী লীগ নেতা হচ্ছেন- শেখ শফিকুর রহমান ওরফে খোকন (৫০)।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মুক্তিযোদ্ধা খোকন সোমবার রাতে সদর উপজেলার পাটিকাবাড়ী বাজার থেকে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা চরমপন্থী সন্ত্রাসীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।