উত্তরাঞ্চলের ৪ জেলায় মৃদু ভূমিকম্প
উত্তরাঞ্চলের দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও এবং রাজশাহীর বিভিন্ন স্থানে মঙ্গলবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পে কোন হতাহতের ঘটনা বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিডিনিউজের দিনাজপুর প্রতিনিধি জানান, সকাল ৭টার সময় কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্প হয়।
এসময় স্থানীয় লোকজন আতঙ্কে ছুটাছুটি শুরু করে।
স্থানীয়রা জানায়, ভূমিকম্পের কারণে পুকুর এবং জলাশয়ের পানি ফুলে ফেপে ওঠে।
এছাড়া রাজশাহী, ঠাকুরগাঁও এবং নীলফামারীতে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে কোন ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
