২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সার সংকটের কারণে কৃষকরা দিশেহারা

বোরো মৌসুমের শুরুতেই সার সংকটের কারনে শেরপুরের কৃষকেরা আবাদ নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 09:33 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সূত্র জানায়, কতিপয় অবৈধ সার ডিলাররা ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির কারণে কৃত্রিম সার সংকট সৃষ্টি করেছে। অপরদিকে কৃষকরা ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করতে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা সার ডিলারদের দোকানের সামনে সার সংগ্রহের জন্য লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে।

কৃষকরা অভিযোগে জানায়, ডিলারদের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে তারা সার সংগ্রহ করতে পারেছে না উপরন্তু হয়রানির শিকার হচ্ছে।

সার ডিলাররা জানান, শেরপুরে ইউরিয়ার মূল্য নির্ধারন করা হয়েছে ৫০ কেজির প্রতি ব¯তা ২শ’ ৮৫ টাকা। একেকদিন একেক ডিলারের দোকান থেকে সার বিক্রির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

স্থানীয় কৃষকরা অভিযোগে জানায়, লাইনে দাঁড়িয়ে ২শ’ ৮৫ টাকা দিয়েও সার পাওয়া যাচ্ছে না। সার ডিলারদের সাথে এক শ্রেণীর প্রতারক যোগসাজশ করে তারাই লাইনের সার উত্তোলন করে নিয়ে যাচ্ছে। প্রকৃত কৃষকের ভাগ্যে সামান্যই লাইনে দাঁড়িয়ে সার মিলছে।

ওইসব প্রতারকরা ২৮৫ টাকার সার বিক্রি করছে ৩শ’ ২০ টাকা থেকে ৩শ’ ৩০ টাকায়।

সদর উপজেলার হেরুয়া তালুকপাড়া গ্রামের কৃষক খলিলুর রহমান তিন দিন যাবৎ সার কিনতে লাইনে দাঁড়িয়েও সার না পেয়ে ক্ষোভ প্রকাশ করে বিডিনিউজকে বলেন, সোয়া তিনশ’ টাকা দিলে সার পাওয়া যায়। কিন্তু এত বেশি দামে কিনতে পারছি না।

জেলা প্রশাসক জানান, সপ্তাহ এক সপ্তাহ ধরে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ থাকার কারণে এ সমস্যা শুরু হয়েছে তবে এ সমস্যা সাময়িক। বর্তমানে কারখানায় আবার সার উৎপাদনের কাজ শুরু হয়েছে। মঙ্গলবারের মধ্যে এ সমস্যার সমাধান হবে বলে তিনি জানান।