২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল্যান্ডের উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী মঙ্গলবার ৩ দিনের সফরে বাংলাদেশ আসছেন

হল্যান্ডের উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রী আগনেস ভ্যান আরডেন ভ্যান দার হোয়েভেন মঙ্গলবার তিনদিনের সফরে ঢাকা আসবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 06:25 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

বাংলাদেশ সরকার ও অন্যান্য উন্নয়ন অংশীদারদের সাথে উন্নয়ন সহায়তা কর্মসূচি আরও জোরদার করাই তার এ সফরের লক্ষ্য।

সফরকালে ভ্যান আরডেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, পানিসম্পদ মন্ত্রী, বিরোধী দলীয় নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়িক সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ সফরের সময় বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয় এবং হল্যান্ডের পরিবহন ও পানি ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মধ্যকার একটি ‘যৌথ ব্যবস্থাপনা’ সম্পর্কিত চুক্তিতে স্বাক্ষর করবেন ভ্যান আরডেন।

এছাড়া তিনি ১৬ ফেব্রুয়ারি ব্র্যাকের শিক্ষা কর্মসূচিতে সহায়তার ব্যাপারে একটি চুক্তিতে স্বাক্ষর করবেন।

সফরকালে তিনি চাঁদপুরে হল্যান্ডের সহায়তায় পরিচালিত পানি, স্বাস্থ্য ও শিক্ষা কর্মসূচি পরিদর্শন করবেন।