‘সরকারি কর্মকর্তাদের জন্য প্রমিত বাংলা বানান চর্চার গুরুত্ব’ শীর্ষক সেমিনার
‘সরকারি কর্মকর্তাদের জন্য প্রমিত বাংলা বানান চর্চার গুরুত্ব’ শীর্ষক সেমিনার ১৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।
তথ্য বিবরনীতে জানানো হয়, সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলা ভাষা বিশেষজ্ঞ এবং চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক এবং সভাপতিত্ব করবেন কবি, প্রাবন্ধিক সৈয়দ মাহবুব।
