২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গোপলার বাজারের নিকট সোমবার ভোর রাতে একটি মালবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই চালক নিহত ও হেলপার আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 04:54 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ঢাকাগামী মালবাহী ট্রাকটি নবীগঞ্জের গোপরার বাজারে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাক চালক আশ্রব মিয়া (৩২) ঘটনাস্থলেই মারা যায়। আহত হেরপারের নাম রেজাউল করিম (৩০)।

তাদের উভয়ের বাড়ি ঝিনাইদহ জেলার কোটচাদপুর থানার সুরেমানপুর গ্রামে।