২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে টিআইবি’র ব্যতিক্রমী উদ্যোগ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ময়মনসিংহে জনপ্রতিনিধিদের সরাসরি স্থানীয় জনগণের প্রশ্নের মুখোমুখি করার মতো ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 03:10 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

ময়মনসিংহের বয়রা ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আব্দুল মালেক ১৬ ফেব্রুয়ারি স্থানীয় জনগণ এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।

ইউপি চেয়ারম্যানকে এ সময় এলাকাবাসী পয়ঃনিষ্কাষণ, বিদ্যুৎ, বাজার উন্নয়ন, মসজিদ ও মাদ্রাসা নির্মাণ, রাস্তাঘাট ও প্রাথমিক বিদ্যালয় সংস্কার ইত্যাদি বিষয়ে প্রশ্ন করবেন।

ফেব্রুয়ারির ১৯ তারিখে ভাটি ঘাগরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) টিআইবি কর্মীদের কাছে তাদের কার্যক্রম ও স্বচ্ছতা সম্পর্কে অবহিত করবেন।

এছাড়া একই দিনে স্কুল পড়–য়া শিশুদের মায়েরা একটি সমাবেশে যোগ দেবেন।