২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ক্রসফায়ারে চরমপন্থি কমান্ডার নিহত

খুলনার দৌলতপুরে সোমবার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব) এবং একদল চরমপন্থির মধ্যে মধ্যে গুলি বিনিময়ের সময় ক্রসফায়ারে এক চরমপন্থি কমান্ডার নিহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 11:27 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

নিহত চরমপন্থি কমান্ডারের নাম আসাদুজ্জামান বাবু। তার বাড়ি শরীয়তপুর জেলার ভেদোরগঞ্জ উপজেলার মলুয়া গ্রামে। সে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির কমান্ডার ছিল।

র‌্যাব জানায়, শুক্রবারে র‌্যাব-এর একটি দল কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদারের ঘনিষ্ট সহযোগী বাবুকে ঢাকার উত্তর বাড্ডা থেকে গ্রেপ্তারের পর খুলনায় র‌্যাবের কাছে হস্তান্তর করে।

জিজ্ঞাসাবাদে বাবুর দেয়া তথ্য অনুসরে র‌্যাব-৬-এর একটি দল তাকে নিয়ে দৌলতপুর এলাকায় অস্ত্র উদ্ধারে অভিযান চালায়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে আগে থেকে ওঁত পেতে থাকা তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এসময় র‌্যাবের হেফাজত থেকে পালানোর সময় ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই বাবু নিহত হয়।

ঘটনাস্থল থেকে র‌্যাব একটি বন্দুক এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করে। বাবুর বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।