ঢাবিতে ডিবির হাতে পিস্তলসহ যুবক গ্রেপ্তার
গোয়েন্দা পুলিশ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে পিস্তলসহ ইলিয়াস নামের একজন বহিরাগত যুবককে গ্রেপ্তার করেছে।
গোয়েন্দা সূত্র জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে একদল ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইলিয়াস সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
