২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী মানুষের মানব বন্ধন কর্মসূচি পালন

প্রতিবন্ধীদের অধিকার রক্ষাসহ ১১টি বিষয়কে প্রাধান্য দিয়ে রোববার ময়মনসিংহ প্রেসক্লাবে মানব বন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:29 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

শান্তিপূর্ণ বিক্ষোভ দেখিয়ে তারা স্বাধীনভাবে চলাফেরার সুযোগ সহ অন্যান্য দাবিসম্বলিত লিফলেট বিতরণ করে। প্রতিবন্ধীদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রতিবন্ধী ছাড়াও সাধারণ মানুষও অংশ নেয়।

কমিউটিটি সেন্টার ফর দ্য হ্যান্ডিক্যাপড (সিসিএইচ) আয়োজিত এ কর্মসূচিকে সহযোগিতা করে অ্যাকশন এইড বাংলাদেশ, ডিএফআইডি ইউকে, হ্যান্ডিক্যাপ্ড ইন্টারন্যাশনাল ও মানুষের জন্য।