২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দর নগরীতে অস্বাভাবিক রিক্সা জট

বন্দর নগরীতে রোববার ছয় ঘন্টার যানবাহন ধর্মঘটের ফলে নগরীতে ব্যাপক রিক্সা জটের সৃষ্টি হয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 09:15 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সব ধরণের যান চলাচল বন্ধ থাকায় শহর জুড়ে রিক্সা চলাচল করেছে।

অফিসগামী লোকজনসহ অন্যান্য কাজে বের হওয়া জনগণ ভায়াবহ রিক্সা জটের কারণে সময় মতো তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি।

রিক্সা নিষিদ্ধ বিভিন্ন রাস্তা, যেমন দেওয়ানহাট ক্রসিং থেকে আগ্রাবাদ বারিক ভবন স্কয়ার পর্যন্ত রাস্তায়ও রিক্সা চলাচল করেছে।

যানবাহন ধর্মঘটের সুবিধা নিয়ে রিক্সাওয়ালারা বেশি ভাড়া নেয়ায় অনেক যাত্রীরা মজা করে দিনটাকে ‘রিক্সার দিন’ বলে আখ্যায়িত করেন।

প্রায় এক লাখ রিক্সা নগরীতে চলাচল করে।

বাংলাদেশ সড়ক ও পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম শাখা ৪৮ ঘন্টার জন্যে ধর্মঘটের ডাক দিলেও তা ছয় ঘন্টা পর তুলে নেয়া হয়।