খুলনায় অগ্নিকাণ্ডে ১০টি বসতবাড়ী পুড়ে ছাই, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
খুলনার ডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া আবাসন প্রকল্পে অগ্নিকান্ডে ১০টি বসতবাড়ী পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ২৩ নং ব্লকের একটি বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। শুষ্ক মৌসুম হওয়ায় আগুন দ্রুত বিস্তার লাভ করে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা ও ফায়ার সাভির্সের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুুনে পুড়ে তিন লক্ষাধিক টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
