অর্থমন্ত্রীর সাথে বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ব্রিট ফকম্যান রোববার অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের সাথে তার পরিকল্পনা মন্ত্রণালয়ের অফিসে সাক্ষাৎ করেছেন।
অর্থমন্ত্রী তাকে স্বাগত জানান এবং বাংলাদেশে তার অবস্থান স্বচ্ছন্দ ও কর্মময় হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে সুইডেনের সহযোগিতা স্মরণ করে সুইডিশ সরকার ও জনগণকে ধন্যবাদ জানান।
তারা প্রাথমিক ও নারী সাম্যসহ শিক্ষা কর্মসূচি বাস্তবায়ন এবং আর্থণ্ড-সামাজিক খাতের উন্নয়নসহ দু’দেশের পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নে তার দেশের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
তারা দু’দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরো সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন।
