২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাথরঘাটায় জেএমবি সন্দেহে শিবির সভাপতি, সম্পাদক আটক

র‌্যাব-৮ সদস্যরা রোববার বরগুনার পাথরঘাটা উপজেলার ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদককে জঙ্গি সন্দেহে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2006, 05:34 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কাইউম হোসেন সোহাগ এবং সাধারণ সম্পাদক মারেফতকে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ’(জেএমবি) সদস্য সন্দেহে পাথরঘাটা পৌর শহরের বাসা থেকে আটক করা হয়।

র‌্যাবের বরগুনা প্রধান ডিএডি নুরুল ইসলাম জানান, তাদের বরগুনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে আটককৃতদের ছাড়ানোর জন্যে ইতোমধ্যে তদবির শুরু হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।