২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনা স্পিনিং মিলে অগ্নিকাণ্ডে নিহতদের দাফন সম্পন্ন

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে যমুনা স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনকে নিজ নিজ এলাকায় দাফন করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 08:06 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহত ব্যবস্থাপক (প্রশাসন) নজরুল ইসলামকে ময়নসিংহের কোতোয়ালী থানার উজান গ্রামে, উৎপাদন কর্মকর্তা কামরুজ্জামানকে (৩৫) দিনাজপুরের বিরল উপজেলার চৌগাছি গ্রামে, আবু তাহেরকে (৫২) সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার উল্লাপাড়া গ্রামে, লোকমান হোসেনকে (২৮) নরসিংদীর রায়পুরা উপজেলার হুগলাকান্দিতে, বাদশা মিয়াকে (২২) জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ভবানীপুরে এবং সাইফুল ইসলামকে (২৮) পাবনার সুজানগর উপজেলার খয়রান গ্রামে দাফন করা হয়।

অপরদিকে গাজীপুরের দায়িত্বপ্রাপ্ত ও কৃষিমন্ত্রী এমকে আনোয়ার শনিবার বিকেলে ক্ষতিগ্রস্ত স্পিনিং মিল পরিদর্শন করেন।