২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

কেরানীগঞ্জ থানা পুলিশ শুক্রবার বুড়িগঙ্গার ওয়াইজ ঘাট এলাকায় বুড়গঙ্গা নদী থেকে কাজী রিয়াজুল বাশার (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।

কেরানীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

তিনি ৯ নং গুরুদাস সরকার লেন, নারিন্দার বাসিন্দা। মৃত রিয়াজুল একটি ওয়েলফেয়ার প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

তার পরিবার সূত্রে জানানো হয়, গত ৭ ফেব্রুয়ারি সে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি না ফেরায় পরদিনই তার পরিবার সূত্রাপুর থানায় একটি সাধারণ ডায়রি করে।

শুক্রবার কেরানীগঞ্জ থানা পুলিশ বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মিটফোর্ড হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।

পুলিশ বলছে, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন ছিলোনা। তাদের ধারনা, রাতে নদী পার হওয়ার সময় কোন ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে।