২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় ১৭ আগষ্টের বোমা হামলাকারী জেএমবি সদস্য আটক

র‌্যাব'র একটি দল নওগাঁর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে শুক্রবার ১৭ আগস্টের বোমা হামলাকারী জেএমবি সদস্য হাফেজ মো: মিনহাজুল ইসলাম ওরফে সোহেল রানাকে (২৭) আটক করেছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2006, 08:28 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

আটককৃত রানা বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।

র‌্যাব জানায়, আটককৃত ব্যক্তি ১৭ আগস্টের দেশব্যাপী সিরিজ বোমা হামলা ঘটনায় শহরের গোস্তহাটীর মোড়ে বোমা হামলার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রানাকে নওগাঁর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।