২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার চলচিত্র উৎসব শুরু

বাংলাদেশ চলচ্চিত্রের সূবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার থেকে নয় দিনব্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সমিতি আয়োজিত এই উৎসব ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবং যেখানে বাংলা চলচ্চিত্র শুরুর লগ্ন থেকে বর্তমান সময় পর্যন্ত নির্মিত ৩৬টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র- শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সমিতি এর ঘোষণা দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এসএমএ ফয়েজ উৎসবের উদ্বোধন করবেন, এ সময় অন্যান্যোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সমিতির মডারেটর অধ্যাপক আআমস আরেফিন সিদ্দীক এবং প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্বরা এ সময় উপস্থিত থাকবেন।

যে সকল চলচ্চিত্র প্রদর্শন করা হবে সেগুলো হলো, জীবন থেকে নেয়া, ধারাপাত, ঘুড়ি, কাঁচের দেয়াল, পিচ ঢালা পথ, ছুটির ঘন্টা, নীল আকাশের নীচে, দেবদাস, সুজন সখি, সারেং বৌ, সীমানা পেড়িয়ে, নয়নের আলো, দহন, ১৩নং ফেকুউস্তাগার লেন, এমিলের গোয়েন্দা বাহিনী, সূর্য দীঘল বাড়ি, আগুনের পরশমনি ও পদ্মা নদীর মাঝি।

সকাল সাড়ে ১০টা, দুপুর ১টা, বিকাল সাড়ে ৪টা এবং সন্ধ্যা ৭টায় মোট চার শিফটে চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

প্রবেশের জন্য জন প্রতি ১০ টাকা করে রাখা হবে বলে আয়োজক সূত্র জানায়।

এই উৎসব উপলক্ষে বাংলা চলচ্চিত্রের দুইটি সেমিনার এবং একটি গোলটেবিল বৈঠক বসবে।