২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে স্কুল ছাত্রী অপহরণের দায়ে একজনের যাবজ্জীবন

রাজবাড়ীতে স্কুল ছাত্রী অপহরণের দায়ে অপহরণকারী নীলচাদঁ মল্লিককে (২২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 04:46 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. আশরাফ হোসেন বুধবার এ রায় প্রদান করেন।

মামলা বিবরণে জানা যায়, ২০০৩ সালের ২৫ অক্টোবর নীলচাঁদ মল্লিক সাটুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী আরিফাকে (১৪) অপহরণ করে মাইক্রোবাসযোগে পালিয়ে যাওয়ার সময় স্কুলের শিক্ষক ও এলকাবাসীকে তাকে হাতে নাতে ধরে ফেলে। পরে তাকে বালিয়াকান্দি থানায় হস্তান্তর করা হয়।

নীলচাদঁ মল্লিক জেলার বালিয়াকান্দি উপজেলার সাটুরিয়া গ্রামের আবদুর রশিদ মল্লিকের ছেলে।