২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত, ঢাকা সিলেট মহাসড়কে ২ ঘণ্টা যান চলাচল বন্ধ

নরসিংদীতে বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় এক মহিলা নিহত হলে উত্তেজিত জনতা দুই ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2006, 03:25 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

সূত্র জানায়, অজ্ঞাত এক মহিলা (৫২) রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

দুঘর্টনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে। তারা বাসের টায়ার পুড়িয়ে ও বড় বড় গাছের গুঁড়ি ফেলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।

পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা করেছে। নিহত মহিলার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।