প্রকাশিত হচ্ছে ছোটদের লেখা বই, বৃহস্পতিবার শ্রেষ্ঠ গল্পকারদের মধ্যে পুরস্কার বিতরণ
ঐতিহ্য, গোল্লাছুট-প্রথম আলো গল্পলেখা প্রতিযোগিতায় ছোটদের লেখা গল্প নিয়ে দুটি বই প্রকাশিত হবে এবং বৃহস্পতিবার বিজয়ী লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার জানানো হয়, পুরস্কার বিজয়ীদের মধ্যে শ্রেষ্ঠ গল্পকারকে দেওয়া হবে এক লাখ টাকার বই। এছাড়া তিন বিভাগে তিনজন করে নয়জনকে ২০ হাজার করে আরও ১ লাখ ৮০ হাজার টাকার পুরস্কার দেওয়া হবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন আবদুল্লাহ আবু সায়ীদ এবং সেলিনা হোসেন। বিচারকমণ্ডলির প্রধান প্রথিতযশা লেখক মঈনুল আহসান সাবের এসময় বক্তব্য রাখবেন।
প্রতিযোগিতায় দেশের বেশ তরুণ লেখক বিচারকের দায়িত্ব পালন করেছেন। প্রায় ১৮ হাজার গল্প প্রতিযোগিতায় জমা পড়ে।
এর মধ্য থেকে সেরা ১০ জন লেখককে পুরস্কৃত করা হবে।
