সৈয়দপুরে গ্রেফতারকৃত জেএমবি’র সদস্যদের স্বীকারোক্তি
নীলফামারীর সৈয়দপুরে গ্রেফতারকৃত জেএমবি’র বিভাগীয় কমান্ডারসহ নয়জন জেএমবি’র জঙ্গি তৎপরতার সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে।
র্যাব সূত্র জানায়, র্যাবের কাছে দেওয়া স্বীকারোক্তিতে জেএমবির’র সদস্যরা জানায়, তারা ১৭ আগস্টের দেশব্যাপী সিরিজ বোমা হামলায় অংশ নেয়।
তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে রিমান্ডের আবেদন জানিয়ে প্রথম শ্রেনীর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে পুলিশ জানায়।
