২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে রিক্সা ভ্যানচালককে জবাই করে হত্যা

মেহেরপুরের গাংনী উপজেলার কামারখালী গ্রামে দুবৃর্ত্তরা এক রিক্সা ভ্যানচালককে জবাই করে হত্যা করেছে। পুলিশ বুধবার একথা জানায়।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:25 PM

নিহতের নাম মোহাম্মদ ইউনিছ আলী ইনু (৪০)।

পুলিশ জানায়, রিক্সা ভ্যানচালক ইনু মঙ্গলবার রাতে ছাতিয়ান থেকে এক যাত্রী নিয়ে কামারখালী গ্রামের দিকে যাচ্ছিল। এসময় দুবৃর্ত্তরা ইনুকে জবাই করে হত্যা করে।

পূর্ব শত্রুতার জের হিসেবে ইনুকে হত্যা করা হয়েছে বলে গাংনী পুলিশ ধারণা করছে।