২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাগরবন্দর এলাকায় মঙ্গলবার সকাল ও দুপুরে দুটি মোটর সাইকেলের ধাক্কায় জাহিনুর রহমান (২৫) এবং একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি (২৪) নিহত হয়েছে।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১০টার দিকে শিবগঞ্জ-আমতলি সড়কের নাগরবন্দর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিনুরকে ধাক্কা দিলে তার মৃত্যু হয়।

এছাড়া বেলা ১টার দিকে একই স্থানে অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাত পরিচয় অপর যুবক নিহত হয়।

এসব ঘটনায় সংশ্লি¬ষ্ট থানায় পৃথক অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।