ডিএনডি প্রকল্পের ভেতরে অপরিকল্পিতভাবে বহু ঘরবাড়ি ও শিল্প কারখানা স্থাপিত হয়েছে
ডিএনডি প্রকল্পের ভেতরে অপরিকল্পিতভাবে বহু ঘরবাড়ি ও কিছুকিছু শিল্পকারখানা স্থাপিত হয়েছে।
এসব কারখানার কোনো অনুমোদন নেই বলে গৃহায়ণ ও গণপুর্ত মন্ত্রী মির্জা আব্বাস সংসদকে জানিয়েছেন।
মঙ্গরবার সংসদে সাংসদ ফারুক খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরো জানান, বর্তমানে ডিএনডি প্রকল্পের ইমারত নির্মাণের কোনো অনুমোদন দেওয়া হচ্চে না। বর্তমানে ওই এলাকার ডিটেইল্ড এরিয়া পরিকল্পনা প্রণয়নের কাজ চলছে।
তিনি জানান, ওই এলাকায় নির্মিত অপরিকল্পিত শিল্পকারখানা ও ঘরবাড়ি চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংসদ হেলালুজ্জামান তালুকদারের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে বর্তমানে ছয় হাজার ৩৯৫টি পরিত্যক্ত বাড়ি আছে।
